মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বদরগঞ্জে মেয়র পদে কমল লোহানীকে চায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রংপুরের বদরগঞ্জ উপজেলা-এ আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মোঃ কমল লোহানী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে দেখতে চান বদরগঞ্জ পৌর এলাকার সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।

ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন কমল লোহানী। তিনি ১৯৯৯ সালে বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরে ২০০০ সালে নির্বাচিত সাধারণ সম্পাদক, ২০০৩ সালে নির্বাচিত সভাপতি হিসেবে বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি ২০০২ সালে রংপুর জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য ছিলেন।

পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০১০ সালে বদরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এবং ২০১১ সালে নির্বাচিত সভাপতি হন। একই বছরে রংপুর জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিএনপির মূল ধারার রাজনীতিতে কমল লোহানীর সক্রিয় অংশগ্রহণ শুরু হয় ২০০৯ সালে বদরগঞ্জ পৌর বিএনপির নির্বাহী সদস্য হিসেবে। পরে ২০১৪ সালে যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর তিনি বদরগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সভাপতি হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত থাকা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে কমল লোহানী বর্তমানে বদরগঞ্জ পৌর এলাকার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি বদরগঞ্জ পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থাকা এবং জনগণের পাশে থাকার কারণেই আগামী পৌর নির্বাচনে তাকে মেয়র পদে দেখতে আগ্রহী সাধারণ মানুষ।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “কমল লোহানী একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। বদরগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তিনিই হতে পারেন যোগ্য মেয়র প্রার্থী।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102