রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

রাখালগাছীতে মেম্বার পদে আলোচনায় সুলতান হোসেন বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার আসন্ন ৯নং রাখালগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক সরদার সুলতান হোসেন বাবু। তিনি বর্তমানে ৯নং রাখালগাছী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। বিশেষ করে যুবসমাজকে সংগঠিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার কারণে ভোটারদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন সুলতান হোসেন বাবু।

স্থানীয় ভোটাররা জানান, একজন ভদ্র, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি তরুণ ও প্রবীণ ভোটারদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন।

এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে গণসংযোগ, কুশল বিনিময় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুলতান হোসেন বাবু। তিনি নির্বাচিত হলে ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে শক্ত অবস্থানে রয়েছেন এই তরুণ নেতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102