রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিজয়ের শপথ অনুষ্ঠানে রাহুল-তৃষা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ নেওয়ার ঠিক আগমুহূর্তে মঞ্চে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথ অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণানও।  

রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠান শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে দেখা যায়।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা একটি হালকা সবুজ (সিফোম-গ্রিন) রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজ পরেছিলেন। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, ‘ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।’

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে নানা গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে একাধিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102