শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বৃষ্টির জানাজা আসরের পর, দাফন দাদা-দাদির কবরের পাশে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আজ শনিবার আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে মাদারীপুরে গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

বৃষ্টির নানা আব্দুল আলী জানান, মরদেহ গ্রহণ করতে তার বাবা-মা, মামাসহ পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের পর সেটি গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

শনিবার (৯ মে) সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। মরদেহ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা দেওয়া হয়। গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102