শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই, থাকছে যেসব বিষয়

অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পাশাপাশি বামপন্থি সিপিআই ও ভিসিকে তার টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় আজ শুক্রবার (৮মে) বিকেল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন। টানা তিন দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। তাদের লক্ষ্য, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো।

এনডিটিভির প্রতিবেদন মতে, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন, ছোট দল বিদুথালাই চিরুথাইগাল কাজির (ভিসিকে) ২ জন, বামপন্থি কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কবাদী) ২ জন এবং কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার ২ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এর আগে গত বুধবার (৬ মে) ও বৃহস্পতিবারও (৭ মে) গভর্নরের সঙ্গে বিজয়ের বৈঠক হয়েছিল। তবে দুইবারই গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তার যুক্তি ছিল, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি টিভিকে নেতা।

 

এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)–এর ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়।

তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে ১০টি কম পায়। গত বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর আর্লেকার বিজয়কে একাধিক প্রশ্ন করেন। এর মধ্যে ছিল, ‘মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’ এবং ‘আর কোন দলগুলো আপনাকে সমর্থন দেবে?’

বিজয় যে জবাব দেন তা গভর্নরকে সন্তুষ্ট করতে পারেনি। টিভিকের অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক টানটান নাটকীয়তা।

বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত করে। তবে শর্ত ছিল, তামিল দলটি যেন ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে জোট না করে। যার ইঙ্গিত স্পষ্ট ছিল আর তা হলো নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু মূল নাটক শুরু হয় ভিসিকে এবং দুই বাম দলের সমর্থন ঘিরে। কারণ নির্বাচনের আগে এই তিন দলই ডিএমকের জোটসঙ্গী ছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102