বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

চাদে বোকো হারামের হামলায় ২৩ সেনা নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

মধ্য আফ্রিকার দেশ চাদের লেক চাদ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৬ জন ।

মঙ্গলবার (৫ মে) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাইজেরিয়াভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী সোমবার রাতে লেক চাদ-সংলগ্ন বারকা টোলোরম দ্বীপে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ক্যামেরুন, চাদ, নাইজার ও নাইজেরিয়ার সীমান্ত সংযোগস্থলে এই লেকটি অবস্থিত।

সেনাবাহিনী জানায়, পাল্টা অভিযানে হামলাকারীদের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য নিহত হয়েছে এবং হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইটনো এক ফেসবুক বার্তায় বলেন, বোকো হারাম নামের এই সন্ত্রাসী গোষ্ঠী আবারও আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102