মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

থালাপতি বিজয়ের সম্পদের পরিমাণ কত?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ছিলেন জনপ্রিয় অভিনেতা। সেই অভিনয়ে থাকাকালীনই লেখিয়েছিলেন রাজনীতিতে নাম। সেই রাজনীতিতেও পেলেন জয়। বলছি ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের কথা। যিনি জীবনের প্রথম নির্বাচনেই করেছেন বাজিমাত। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে হয়েছেন বিপুল ভোটে জয়ী। এখন কেবল অপেক্ষা মুখ্যমন্ত্রী হওয়ার। আর তাতেই ফের আলোচনায় এসেছে দক্ষিণী এই সুপারস্টারের সম্পত্তির পরিমাণ।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, কয়েকশ কোটি টাকার সম্পত্তি বিজয়ের। ব্যাংক ডিপোজিট, বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে একাধিক প্রাসাদোপম বাড়ি- সব মিলিয়ে কার্যত রাজকীয় জীবন দক্ষিণী সুপারস্টারের।

মোট সম্পত্তি

আয়-সম্পত্তির নিরিখে দেশের অন্যতম ধনী অভিনেতা থালাপতি বিজয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৪৮ কোটি টাকা।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা হিসেবে বহু বছর ধরেই বিপুল আয় করছেন বিজয়। ২০২৪-২৫ অর্থবছরে আয়কর রিটার্নে ১৮৪.৫৩ কোটি টাকার আয় দেখিয়েছেন। অর্থাৎ এক বছরেই ভারতীয় প্রায় ২০০ কোটির কাছাকাছি আয় করেছেন।

হলফনামা অনুযায়ী, বিজয়ের হাতে নগদ প্রায় ২ লাখ টাকা রয়েছে।

তবে আসল চমক ব্যাংকে জমা টাকায়। এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক, এসবিআইসহ বিভিন্ন ব্যাংকে তার মোট ডিপোজিট প্রায় ২৩০ কোটি টাকা। এর পাশাপাশি রয়েছে ১০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট।

সাধারণ হিসাব আনুযায়ী, এই ফিক্সড ডিপোজিট থেকেই দিনে প্রায় ২ লাখ টাকার কাছাকাছি সুদ পান বিজয়।

বিভিন্ন ব্যাংকে তার এফডির অঙ্ক নজরকাড়া। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ২৫ কোটি, এসবিআইতে ১৫ কোটি, অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি এবং এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি টাকার এফডি রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

শুধু ব্যাংকেই টাকা রাখেননি। শেয়ারবাজারেও বিনিয়োগ করেছেন টিভিকে প্রধান। বিভিন্ন সংস্থার শেয়ারে তার কয়েক লাখ টাকার বিনিয়োগ রয়েছে। সবচেয়ে বেশি টাকা লগ্নি করেছেন জয়া নাগা প্রপার্টি শেয়ারে।

এ ছাড়া ইন্ডিয়ান ওভারসিজ এবং সান পেপার মিলের শেয়ারেও তার বিনিয়োগ রয়েছে। তবে তার নামে কোনো এলআইসি পলিসি বা ডাকঘর সঞ্চয় নেই।

বিজয়ের দামি গাড়ির শখও আছে। কালেকশন দেখলেও চোখ কপালে উঠবে। বিএমডব্লিউ, টয়োটা লেক্সাস, টয়োটা ভেলফায়ারসহ নানা দামী গাড়ির মালিক। শুধু লেক্সাস গাড়িটির দামই প্রায় ৩ কোটি টাকা। এছাড়াও রয়েছে প্রায় ২ কোটি টাকার একটি বিএমডব্লিউ। সত্যি বলতে প্রায় সব গাড়িই কোটি টাকার ওপরে।

এই অভিনেতার সম্পত্তির তালিকায় রয়েছে কোটি কোটি টাকার স্বর্ণ ও হিরের গয়নাও। তার নিজের নামে প্রায় ৬ কোটি টাকার গয়না রয়েছে। এর মধ্যে স্বর্ণ- রুপা এবং মূল্যবান অলঙ্কারও আছে। অন্যদিকে তার স্ত্রীর কাছেও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হিরের গয়না।

স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও পিছিয়ে নেই বিজয়। তার নামে কৃষিজমি, একাধিক প্লট, বাণিজ্যিক সম্পত্তি এবং ১০টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। শুধু বাড়ি ও ফ্ল্যাটের মূল্যই প্রায় ১১৫ কোটি টাকা। এছাড়া বাণিজ্যিক সম্পত্তির মূল্য প্রায় ৮২ কোটি টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102