মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

চীনের হুনান প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। সোমবার (৪ মে)  হুনানের চাংশায় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পর এই বিস্ফোরণ ঘটে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর একটি বড় এলাকাজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। অনেক ভবন ধসে পড়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী,  হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী এবং চিকিৎসাকর্মী কাজ করেছেন।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ শিল্প খাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন।

উল্লেখ্য, গত বছর চীন প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বিশ্ববাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102