মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

আমাকে বিজেপির কর্মীরা মেরেছে’, অভিযোগ মমতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ভোট গণনার শেষ পর্যায়ে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভবানীপুর বিধানসভার গণনাকেন্দ্রে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে এবং তৃণমূলের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে।

সোমবার (০৪ মে) বিকেলে ভবানীপুরের গণনাকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে তার অভিযোগ।

জানা যায়, তিনি সন্ধ্যা পর্যন্ত ওই কেন্দ্রে অবস্থান করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন।

তার বেরিয়ে আসার আগেই তার মুখ্য নির্বাচনি এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায় বাইরে এসে অভিযোগ করেন, ‘তৃণমূল জয়ের পথে ছিল। কিন্তু জোর করে গুন্ডামির মাধ্যমে কেন্দ্র দখল করা হয়েছে। মমতাদিকে মারধর করা হয়েছে, আমাদেরও মারধর করা হয়েছে। বিজেপির কর্মীরা ধাক্কাধাক্কি করেছে। শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত ছিলেন এবং এসব ঘটিয়েছেন।’

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরে কথা বলেন। তিনি বলেন, ‘বিকেল তিনটা থেকে আমাদের ওপর হামলা হয়েছে। আমাকেও মারধর করা হয়েছে। সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের কোনো এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ডিইও আশ্বাস দিলেও পরে তাকে আর পাওয়া যায়নি।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিজেপি ১০০টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপির কমিশনে পরিণত হয়েছে। আমি কেন্দ্রীয় পর্যবেক্ষক ও মনোজ আগরওয়ালের কাছেও অভিযোগ করেছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এটা জয় নয়, এটি একটি অনৈতিক বিজয়।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102