সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

মমতার বাসভবন ও নবান্নের নিরাপত্তা জোরদার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের বাসভবনের সামনে একদল লোক জড়ো হয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা। একই সঙ্গে রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এর আশপাশেও নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গণনার প্রবণতায় ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি প্রায় ২০২টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রায় ৮৪টি আসনে এগিয়ে ছিল।

এক কর্মকর্তা জানান, সেখানে কিছু লোক স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি বিবেচনায় কালীঘাটের বাসভবন ও নবান্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা বা শান্তিভঙ্গের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নির্বাচন কমিশন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কোনো রাজনৈতিক দলকে বিজয় মিছিল না করার নির্দেশ দেয়। সব ধরনের বিজয় মিছিল পরদিন করার অনুমতি দেওয়া হয়।

এদিকে, ভবানীপুর বিধানসভা আসনের গণনাকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেখানে উপস্থিত হন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে ভবানীপুর আসনের ফলাফলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দিনভর গণনায় দুই প্রার্থীর ব্যবধান ওঠানামা করতে দেখা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102