সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

কেরালায় ২৩ আসনে এগিয়ে মুসলিম লীগ, বিজেপি ২টিতে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। গণনা শুরু হতেই চমকপ্রদ চিত্র উঠে এসেছে।

জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থানে থাকা বিজেপি সেখানে মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে, বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ একাই ২৩টি আসনে এগিয়ে রয়েছে। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় বার্তা দিচ্ছে।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) গুরুত্বপূর্ণ শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ২৩টি আসনে এগিয়ে রয়েছে।

যে আসনগুলোতে দলটি এগিয়ে রয়েছে সেগুলো হলো— মাঞ্জেশ্বরম, কাসারগোড, কুট্টিয়াদি, পেরাম্ব্রা, কোঝিকোড দক্ষিণ, কুন্নামাঙ্গালাম, কোডুভালি, তিরুভাম্বাদি, কন্ডোট্টি, এরনাড, মানজেরি, পেরিন্থালমান্না, মানকাডা, মালাপ্পুরম, ভেঙ্গারা, ভাল্লিক্কুন্নু, তিরুরাঙ্গাড়ি, তানুর, তিরুর, কোট্টাক্কাল, মান্নারক্কাড, গুরুভায়ুর ও কালামাসেরি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102