বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তিনি নিয়মিত প্রার্থনা করেন যেন দুই দেশের সম্পর্কের উন্নতি না ঘটে এবং অতীতের মতো পরিস্থিতিই বজায় থাকে।

এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ইউনুসের সময়কার পরিস্থিতি যেন অপরিবর্তিত থাকে এবং সম্পর্কের উন্নতি না হয়।

সাক্ষাৎকারে তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কখনো ১০ দিন থেকে ৪০ দিন পর্যন্ত কিছু ব্যক্তিকে নিজেদের হেফাজতে রাখে, যাদের পরে ‘পুশ-ব্যাক’ করা হয়। তিনি দাবি করেন, সুযোগ বুঝে বিশেষ করে যখন বাংলাদেশের সীমান্তরক্ষীরা উপস্থিত থাকে না তখন রাতের অন্ধকারে তাদের সীমান্ত পেরিয়ে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102