বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এ তথ্য প্রকাশ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭৬ বছর বয়সি এই নেতা জানান, প্রায় দুই মাস আগে তার ক্যানসার ধরা পড়ে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করে তিনি কিছুটা সময় নেন। তার মতে, আঞ্চলিক প্রতিপক্ষ যেন বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে বিবেচনায় তিনি প্রতিবেদন প্রকাশে বিলম্ব করেন।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তীতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের বিবৃতিতে বলা হয়েছে, টিউমারটি প্রাথমিক পর্যায়ের এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার লক্ষণ পাওয়া যায়নি।

নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102