শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার : সংবাদ সম্মেলনে প্রতিবাদ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী অনলাইনে পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য বড় চমক চীনের: বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও শক্তিশালী এআই মডেল ‘ডিপসিক-ভি৪’ উন্মোচন মুসলমানদের অধিকার না দেওয়া পর্যন্ত ভারত ‘বিশ্বগুরু’ হতে পারবে না: ওয়াইসি রানা প্লাজা ধস : ১৩ বছরেও মেলেনি তাজা প্রাণের বিচার তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান নকল পা ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হামলায় আহত মোজতবা খামেনির

​চাহিদা মেটাতে নিরলস বাঁধন, বছরে ৪১৮৯ ব্যাগ রক্ত দান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মানবিক সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ (বিভাগীয় জোন-১)। “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রমের এক বছর পূর্তি উদযাপন করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩৯৭ কার্যদিবসে জোন-১ এর আওতাধীন বিভিন্ন ইউনিট থেকে মোট ৪১৮৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে। একই সময়ে রক্তের মোট চাহিদা ছিল ৫২৮৬ ব্যাগ। এ ছাড়া ১৭ হাজার ২০৩ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এবং ১০১২ জন নতুন রক্তদাতা যুক্ত হয়েছেন সংগঠনের তালিকায়।

বর্তমানে বিভাগীয় জোন-১ এর অধীনে ১০টি ইউনিট সক্রিয় রয়েছে। উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেরপুর সরকারি কলেজে নতুন কার্যক্রম শুরু এবং আশেক মাহমুদ কলেজ ইউনিটকে আরও শক্তিশালী করা। এ ছাড়া ২০২৫ সালের কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা সফলভাবে আয়োজন করাও জোন-১ এর বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।

কোষাধ্যক্ষের প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে সংগঠনের মোট আয় হয়েছে ২২,৩০০ টাকা এবং ব্যয় হয়েছে ১৩,৩১০ টাকা। বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ৮,৯৯০ টাকা। সাংগঠনিক কার্যক্রম জোরদারে গত এক বছরে ১৫টি সভা, ৬টি সাধারণ সভা এবং ৫টি কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, রক্তদাতাদের তালিকা নিয়মিত হালনাগাদ ও যাচাই, ইউনিটগুলোর কার্যক্রম তদারকি জোরদার এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্প্রসারণ।

বিভাগীয় জোন-১ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম স্বাক্ষরিত প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করা হয় যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘বাঁধন’ মানবিক সেবার এই যাত্রায় আরও এগিয়ে যাবে। পাশাপাশি দেশের সকল মানুষকে নিজের রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিভাগীয় জোন-১ এর সভাপতি বেঞ্জামিন সোয়ার্সের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. মেহেদী হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. গোলাম রাব্বানী এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী রহিম উল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. পল্লব কুমার দেবনাথসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102