রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক থাকা উচিত, মন্তব্য শি জিনপিংয়ের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২০ এপ্রিল) সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন তিনি।

আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা বয়েছে। এ সময় শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন তিনি। এ বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জিনপিংয়ের সঙ্গে বৈঠক অত্যন্ত ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এ বৈঠক অত্যন্ত ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে পারে। এখান থেকে বড় ধরনের অনেক কিছু অর্জন করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি—অনেক কিছুই অর্জিত হবে!’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102