বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় মারধরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের তিন আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খান, শ্যালক শোয়েব খান এবং আরও এক আত্মীয় শেহবাজ পাঠান।

শনিবার (১৯ এপ্রিল) এক ব্যক্তিকে মারধরের অভিযোগে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইউসুফ খান নামে এক ব্যক্তি বাড়ি ফেরার পথে তার গাড়ি রাস্তার একটি খাঁদের পানিতে পড়ে যায়। এতে পানি ছিটকে গিয়ে শোয়েব খানের গায়ে লাগে। পরে ইউসুফ খান গাড়ি থামিয়ে দুঃখ প্রকাশ করলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, শোয়েব খান তাকে মারধর করেন এবং তার গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেন। এরপর ইউসুফ খান পরিবারসহ থানায় অভিযোগ জানাতে গেলে পথে খালিদ খানের সঙ্গে তাদের আবারও মুখোমুখি দেখা হয়। সেই সময় উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে।

এই ঘটনায় ইউসুফ খানের ওপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে তার ভাইয়ের হাত ভেঙে যায় এবং আরও এক আত্মীয় গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি ও বেসবল ব্যাট উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102