বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

পিরোজপুরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৩ বছর পর আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের প্রমানন্দর ছেলে ননী (৪২)।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে নাজিরপুর থানার কর্তব্যরত এসআই সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার নৈলতলা গ্রাম থেকে ননীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ননী ২০০৩ সালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও রয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি ননীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102