শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

লেবানন যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লেবাননে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই নির্দিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। ইরানের এই ঘোষণা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক রুট নিয়ে চলমান উদ্বেগ কিছুটা কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান করিডর হিসেবে পরিচিত। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে এই পথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল।

ইরানের এ ঘোষণাকে যুদ্ধবিরতির সময় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এখনো সতর্ক দৃষ্টি রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সূত্র: আল জাজিরা

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102