বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপির পথ প্রশস্ত করছে তৃণমূল, তোপ রাহুল গান্ধীর ভারতে গোপনে ভিডিও করে মুসলিম নারীকে নিয়ে চরম বিদ্বেষ ছড়ালো হিন্দুত্ববাদীরা জনবল সংকট ও যন্ত্রপাতি অচলে সেবা ব্যাহত, দুর্ভোগে লাখো রোগী গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার’ কৃষি ও কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: তথ্যমন্ত্রী এনটিআরসির পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আন্দামান সাগরে নৌকা ডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ রঙে-ঐতিহ্যে প্রাণবন্ত বর্ষবরণ, ঝালকাঠিতে গ্রামবাংলার জীবন্ত শোভাযাত্রা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ ২ কোটি ৭৫ লাখ কৃষক পর্যায়ক্রমে পাবে ‘কৃষক কার্ড’

ভারতে গোপনে ভিডিও করে মুসলিম নারীকে নিয়ে চরম বিদ্বেষ ছড়ালো হিন্দুত্ববাদীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের এক নক্কারজনক চিত্র ফুটে উঠেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে। যাতায়াতের পথে এক মুসলিম নারীকে তার অজান্তেই গোপনে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান ভীতি ও অনিরাপত্তার পরিবেশকে আবারও সামনে এনেছে।

কট্টর হিন্দুত্ববাদী মতাদর্শে বিশ্বাসী ‘মুসকান সিং’ নামক এক ব্যক্তি ভিডিওটি ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, বোরকা ও নেকাব পরিহিত এক নারী তার গন্তব্যে যাচ্ছেন, অথচ তিনি টেরই পাননি যে তাকে লক্ষ্য করে কেউ ভিডিও করছে।

ভিডিওটি শেয়ার করার সময় অত্যন্ত উস্কানিমূলক ক্যাপশন ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “উড়া দু ক্যায়া?” (উড়িয়ে দেব নাকি?), সাথে ছিল একটি হাস্যোজ্জ্বল ইমোজি এবং হিন্দুত্ববাদী স্লোগান “জয় শ্রী রাম”।

ভিডিওটির নেপথ্যে একটি উস্কানিমূলক গান জুড়ে দেওয়া হয়েছিল, যা ভারতের কট্টর হিন্দুত্ববাদী মহলে বেশ জনপ্রিয়। গানের কথায় ছিল অত্যন্ত সহিংস বার্তা, “আমি এই পৃথিবীর রাজা… আমি তোমাদের মেরে ফেলব… তোমাদের বাড়ির সবাইকে গুলি করব এবং সব শয়তানি শেষ করে দেব।” এছাড়া ভিডিওর ওপর একটি টেক্সট ওভারলে ছিল যেখানে লেখা ছিল, “কিছু লক্ষ্য করেছেন কি? জয় ভবানী।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102