শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের পদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ভারতের লোকসভা নির্বাচনে নিজ দল সংযুক্ত জনতা দলের করুণ পরাজয়ের দায় স্বীকার করে শনিবার (১১ এপ্রিল) পদত্যাগ করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

বিহারের ৪০টি আসনের মধ্যে জনতা দল মাত্র দুটি আসন পেয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিহারের রাজ্যপাল ডি ওয়াই পাতিলের কাছে শনিবার পদত্যাগপত্র দেন নিতীশ কুমার।

জনতা দলের নেতা আলী আনোয়ার বলেন, নিতীশ কুমার পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং আমরা এখন নতুন কর্মসূচি নেওয়ার কথা ভাবছি।’ এর আগে গত শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল জানার পর লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান মন্তব্য করেন, নিতীশ কুমারের সরকার বেশি দিন টিকবে না।

তিনি বলেন, ‘নিতীশ কুমারের দলের এমন পরাজয়ের পর তার নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।’

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিতীশ কুমার মন্তব্য করেন, ‘জনতার রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

আগে নীতিশ কুমার বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক ছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে মোদির মনোনয়ন তিনি মেনে নিতে পারেননি।

এ ভিন্নমতের কারণে এনডিএ থেকে বের হয়ে আসেন তিনি। এদিকে, শুক্রবার নির্বাচনে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের পর পদত্যাগ করেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102