সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

হিন্দুত্ববাদী জঙ্গিদের নৃশংসতায় মুসলিম যুবক নিহত, উত্তাল কাশ্মীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ভারতের দখল করা জম্মু-কাশ্মীরের রামবন জেলায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যদের হাতে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো রামবন জেলা জুড়ে সম্পূর্ণ ধর্মঘট (শাটডাউন) পালিত হচ্ছে এবং রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ।

নিহত যুবকের নাম তানভীর আহমেদ চোপান (২৫)। তিনি রামবনের পোগাল এলাকার মুন্দখাল গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গেছে, ঘটনার সময় তানভীর জম্মু থেকে নিজের গবাদি পশু নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন। পথে মাকরকোট এলাকায় বিজেপি, আরএসএস এবং বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত তথাকথিত ‘গোরক্ষক’ বাহিনীর একদল সদস্য তাকে গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, “গোরক্ষা”র অজুহাত তুলে ওই যুবকের ওপর নৃশংস হামলা চালায় চরমপন্থীরা। হামলাকারীদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে তানভীর নিখোঁজ হন। পরবর্তীতে রামসু এলাকার জম্মু-শ্রীনগর মহাসড়কের পাশে বুশলারি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করার পর মরদেহ সেখানে ফেলে দেওয়া হয়েছিল।

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বিচারের দাবিতে রাস্তা অবরোধ করেন এবং দোষীদের ফাঁসির দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102