শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ইরান-আমেরিকার যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাজি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, তার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে কথা হয়েছে। সেই সময়ই তিনি মধ্যস্থতার প্রস্তাব দেন।

পাকিস্তানের মাটিতে ইরান ও আমেরিকার মধ্যে নির্ধারিত শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর পুতিনের এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর আগেও পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ করতে অস্ত্র সংযম এবং রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর জোর দিয়েছিলেন তিনি।

এদিকে, আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে যেতেই তেহরানের উদ্দেশে কটাক্ষ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে লক্ষ্য করে যে অভিযান চালানো হয়েছিল, তা সফল হয়েছে এবং দেশটি এখন চাপে রয়েছে।

নেতানিয়াহু আরও বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ প্রশাসন, ইরাকের জঙ্গিগোষ্ঠী এবং ইয়েমেনের হুথিদের দিয়ে ইরান আমাদের ঘিরে ফেলার চেষ্টা করেছিল। তারা আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল। এখন তারাই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে।’

এ দিন লেবাননের তিনটি গ্রামকে কার্যত মানচিত্র থেকেই মুছে দিয়েছে ইসরায়েল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102