সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী বাগেরহাটের মেয়ে শারমিন সুলতানা রুমা ২১ ঘণ্টায় কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে, জানাল ইরান বাংলাদেশে হিন্দু ও শিখদের ওপর নির্যাতন চলছে, কিন্তু চুপ কংগ্রেস-তৃণমূল: দাবি যোগীর ‘শত কোটি ডলার ও সুন্দরী স্ত্রী’ পেতে তুরস্ককে ৩০ দিনের অদ্ভুত আল্টিমেটাম উগান্ডার সেনাপ্রধানের তাড়াশে পহেলা বৈশাখের প্রস্তুতি : রংতুলিতে ফুটে উঠছে শোভাযাত্রার অনুষঙ্গ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু ভেস্তে গেল ইরান–যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, ট্রাম্পের সামনে এখন বিকল্প কী ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চান পুতিন সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ইরানকে টোল দিয়ে হরমুজ পার হওয়া জাহাজ ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

২১ ঘণ্টায় কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে, জানাল ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত জানিয়েছেন।

বাঘাই লিখেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ।’ তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে।

আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। বাঘাই লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এর মধ্যে ছিল হরমুজ প্রণালি, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরান ও অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান।’

আলোচনার ফলাফল কতটা ইতিবাচক হবে তা নিয়ে ইরান সতর্কতার সাথে বার্তা দিয়েছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাঘাই লিখেছেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়া জরুরি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102