সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী বাগেরহাটের মেয়ে শারমিন সুলতানা রুমা ২১ ঘণ্টায় কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে, জানাল ইরান বাংলাদেশে হিন্দু ও শিখদের ওপর নির্যাতন চলছে, কিন্তু চুপ কংগ্রেস-তৃণমূল: দাবি যোগীর ‘শত কোটি ডলার ও সুন্দরী স্ত্রী’ পেতে তুরস্ককে ৩০ দিনের অদ্ভুত আল্টিমেটাম উগান্ডার সেনাপ্রধানের তাড়াশে পহেলা বৈশাখের প্রস্তুতি : রংতুলিতে ফুটে উঠছে শোভাযাত্রার অনুষঙ্গ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু ভেস্তে গেল ইরান–যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, ট্রাম্পের সামনে এখন বিকল্প কী ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চান পুতিন সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ইরানকে টোল দিয়ে হরমুজ পার হওয়া জাহাজ ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চান পুতিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই প্রেসিডেন্ট ফোনে কথা বলেছেন।

রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফেক্স এক প্রতিবেদনে জানায়, ভেস্তে যাওয়া ‍যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মধ্যস্থতায় ইচ্ছা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসায় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের ৪০ দিন পর, পাকিস্তানের মধ্যস্থতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘তেহরান আমাদের শর্তগুলো গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে এই আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র তাদের ‘চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব’ রেখে যাচ্ছে বলে জানান তিনি। ‘এখন দেখা যাক, ইরান এটি গ্রহণ করে কি না,’ বলেন ভ্যান্স।

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে ভ্যান্স সদলবল ইসলামাবাদ ছাড়েন।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। গালিবাফ বলেন, আলোচনার এই পর্বে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, কিন্তু এখন এটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে যুক্তরাষ্ট্র আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102