পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আপাতত স্থগিত থাকবে। ওয়াশিংটন যতদিন পর্যন্ত ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারবে ততদিন এই সংলাপ পুনরায় শুরু হবে না।
এ বিষয়ে সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, আঞ্চলিক সংঘাত ও যুদ্ধবিরতির অগ্রগতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।