শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশক ধরে পশ্চিমা নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধকে একটি ‘পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন এবং পরীক্ষায় এই জোট ব্যর্থ হয়েছে বলে মন্তব্য তার।

ট্রাম্পের চাপ সত্ত্বেও ন্যাটোর মিত্ররা রক্ষণাত্মক কৌশল ছাড়া এই যুদ্ধে সামরিক বাহিনী পাঠাতে অস্বীকার করেছে। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে লিভিট এই মন্তব্য করেন।

লিভিট বলেন, ‘ন্যাটো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি সরাসরি উদ্ধৃতি আমার কাছে আছে এবং আমি তা আপনাদের সবার সাথে শেয়ার করছি। তাদের পরীক্ষা করা হয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছে।’

তিনি যোগ করেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, গত ছয় সপ্তাহে ন্যাটো আমেরিকান জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ এই আমেরিকানরাই তাদের প্রতিরক্ষা খাতের অর্থায়ন করে আসছে।’

লিভিট জানান, ট্রাম্প সেদিন বিকেলে রুটের সঙ্গে ‘অত্যন্ত স্পষ্ট এবং খোলামেলা’ আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈঠকের পর সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে রুটও এই বৈঠককে ‘অকপট এবং খোলামেলা’ বলে আখ্যা দেন। তিনি ট্রাম্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করলেও যোগ করেন, ন্যাটোর মিত্ররা লজিস্টিক সহায়তা এবং ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে সাহায্য করেছে।

সিএনএন উপস্থাপক জ্যাক ট্যাপার রুটকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট কি বলেছেন যে তিনি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন অথবা অন্ততপক্ষে আগের প্রেসিডেন্টদের মতো ন্যাটোকে সমর্থন করবেন না?’

উত্তরে রুট বলেন, ‘স্পষ্টতই একটি হতাশা রয়েছে। তবে একই সঙ্গে তিনি বর্তমানে কী ঘটছে সে বিষয়ে আমার যুক্তিগুলোও মনোযোগ দিয়ে শুনেছেন।’ এরপরই তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন।

ন্যাটোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই অম্লমধুর। কখনো তিনি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন, আবার কখনো জোটের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতি নিয়ে মিত্রদের আশ্বস্ত করেছেন। ২০২৫ সালে পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ন্যাটোর ইউরোপীয় অংশীদারদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য নতুন করে চাপ দিয়ে আসছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102