বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) ও জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।

বুধবার (৮ এপ্রিল)) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আাদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন আদালতের আদেশে ন্যায় বিচারে সন্তোষ প্রকাশ করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় মামলা করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি ও বিভিন্ন মামলার আদেশের বিবেচনায় আদালতের বিচারক এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102