মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি ক্যাপ্টেন ফিলিপসের ত্রাণকর্তা থেকে রাষ্ট্রীয় মদতে দুর্ধর্ষ ‘ভাড়াটে খুনি’ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাবে যা বললো ইরান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা গুরুতর আহত, অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন উগ্রবাদী উন্মাদনায় শঙ্কিত সংখ্যালঘুরা আসামে নির্বাচনের দুদিন আগে তিন মুসলিমকে গণপিটুনিতে হত্যা তিন দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন হরমুজে চলাচলকারী জাহাজের সুরক্ষায় জাতিসংঘে ভোট আজ ভোলায় ৪ হাজার লিটার তেলসহ আটক ১

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালিতে চীনের আধিপত্য বিস্তার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এই প্রণালিকে একটি দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার ফায়দা নিতে পারে বেইজিং। ভারতের শীর্ষস্থানীয় বিনিয়োগ বিশেষজ্ঞ এবং মারসেলাস ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জি সম্প্রতি এই গভীর সংকটের বিষয়ে সতর্ক করেছেন। রেসৗরভ মুখার্জি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন ও ইরান হাত মিলিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিতে পারে। তিনি একে চীনের জন্য একটি ‘টেলরিক্যাল ক্যু’ বা কৌশলগত অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন। তার মতে, চীন এখন এই পরিস্থিতিতে সরাসরি প্রবেশ করবে। তারা ইরানের সাথে মিত্রতা করে নিশ্চিত করবে যেন বিশ্বের তেলের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে থাকে। এটি কোনো স্বল্পমেয়াদী উত্তেজনা নয়, বরং কৌশলগত ক্ষমতার লড়াই যা আগামী কয়েক মাস ধরে চলতে পারে। কার্নেগির বিশেষজ্ঞ আবদুল্লাহ বাবদ মনে করেন, উপসাগরীয় তেলের ওপর চীনের নির্ভরতা এখন কৌশলগত উচ্চাকাক্সক্ষায় রূপ নিয়েছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক হিসেবে হরমুজ দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা বেইজিংয়ের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে। ইতিমধ্যে চীন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে এবং ২০২১ সালে স্বাক্ষরিত ২৫ বছরের কৌশলগত চুক্তির মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে এই টানাটানি ভারতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌরভ মুখার্জি ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছেন।

তিনি জানান, তেলের দাম বাড়লে ভারতের আমদানিব্যয় বহুগুণ বেড়ে যাবে। রুপির মান আরও দুর্বল হওয়া এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এছাড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং কর্মসংস্থানের ধীরগতির কারণে বিনিয়োগের বাজারে বড় ধস নামতে পারে। এদিকে সংকটের আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, আগামী মঙ্গলবার হবে ইরানের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ধ্বংসের দিন। তিনি বলেন, হারামজাদারা, হয় প্রণালি খুলে দাও, না হয় নরকে পচতে তৈরি হও। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত মার্কিন পরিবারগুলোকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। বেইজিং যেভাবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও পাকিস্তানে বন্দর এবং অবকাঠামো খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, তাতে হরমুজ প্রণালিতে চীনের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। ভারতের মতো তেল-নির্ভর দেশগুলোর জন্য এটি একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এনডিটিভি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102