বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি ক্যাপ্টেন ফিলিপসের ত্রাণকর্তা থেকে রাষ্ট্রীয় মদতে দুর্ধর্ষ ‘ভাড়াটে খুনি’ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাবে যা বললো ইরান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা গুরুতর আহত, অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন উগ্রবাদী উন্মাদনায় শঙ্কিত সংখ্যালঘুরা আসামে নির্বাচনের দুদিন আগে তিন মুসলিমকে গণপিটুনিতে হত্যা তিন দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন হরমুজে চলাচলকারী জাহাজের সুরক্ষায় জাতিসংঘে ভোট আজ ভোলায় ৪ হাজার লিটার তেলসহ আটক ১

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই সেই রাত হতে পারে: ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই সেই রাত হতে পারে।

ইরানের বিষয়ে জানাতে সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’ তিনি জানান, এই উদ্ধার অভিযানে ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে।

ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’ বলে দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।

এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প চূড়ান্ত আলটিমেটাম দিয়ে লিখেছিলেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং বাংলাদেশের সময় বুধবার সকাল ৬টা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102