বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

তেহরানে ইহুদিদের উপাসনালয় গুঁড়িয়ে দিয়েছে জায়নবাদী ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে একটি ইহুদি উপাসনালয় (সিনাগগ) সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে সোমবার রাতভর চালানো এসব হামলায় অন্তত এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম শার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চালানো হামলায় তেহরানের ‘রাফি নিয়া সিনাগগ’ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, মধ্য তেহরানের একটি আবাসিক এলাকায় হামলার সময় পার্শ্ববর্তী ওই সিনাগগটি ধ্বংস হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানের জনপ্রতিরক্ষা বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে হিব্রু ভাষার ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সংগ্রহ করছেন।

ইরানে ইহুদি সম্প্রদায়

জুদাইজম ইরানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত সংখ্যালঘু ধর্মগুলোর একটি। দেশটিতে সীমিত পরিসরে ইহুদি ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে। তবে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বিপুলসংখ্যক ইহুদি দেশ ছেড়ে চলে যান।

বর্তমানে ইরানে ঠিক কতসংখ্যক ইহুদি বসবাস করেন, সে বিষয়ে নির্ভরযোগ্য সরকারি তথ্য নেই। ধারণা করা হয়, কয়েক হাজার ইহুদি এখনো দেশটিতে বসবাস করছেন।

শার্গের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার শিকার সিনাগগটি ইরানের কোরাস্তান অঞ্চলের ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাতভর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে পারদিশ শহরে ধ্বংসস্তূপ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শাহরিয়ার শহরের একটি আবাসিক এলাকায় হামলায় আরও ৯ জন নিহত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102