বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ট্রাম্পের আলটিমেটামের কাছাকাছি ঘড়ির কাঁটা, কী হতে পারে ইরানে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসছে। কিন্তু তার ‘আলটিমেটাম’ মেনে নিতে ইরান প্রস্তুত—এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্থনি জার্কার তার বিশ্লেষণে লিখেছেন, এ অবস্থায় ট্রাম্প একটি জটিল পরিস্থিতির মুখে পড়েছেন। ট্রাম্প এখন কী করতে পারেন, সে বিষয়ে তার সম্ভাব্য কিছু বিকল্প সামনে এনেছেন অ্যান্থনি জার্কার। তিনি তার বিশ্লেষণে লিখেছেন, যদি কোনো চুক্তি না হয়, তবে ট্রাম্প তার দেওয়া সময়সীমা আবার বাড়াতে পারেন।

তবে ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যখন যুদ্ধ চলমান।

ট্রাম্পের সামনে অন্য বিকল্প হলো, তার হুমকি বাস্তবায়ন করা। তবে সোমবার (৬ এপ্রিল) ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি এমন পথে যেতে চান না।

ট্রাম্প এমনও দাবি করেছেন, ইরানি জনগণ চলমান মার্কিন অভিযান সহ্য করতে প্রস্তুত। কেউ কেউ এমনকি নিজেদের শহরে বোমা হামলাকে স্বাগত জানাচ্ছেন।

তবে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এখন যা ধ্বংস করবে, পরে তা পুনর্নির্মাণ করতে হবে। আর সেই পুনর্গঠনের কাজেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই অংশ নিতে হতে পারে।

ইরানকে উদ্দেশ করে হুমকি দিয়ে ট্রাম্প গত রোববার বলেন, মঙ্গলবার হবে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’, ‘সেতু দিবস’। সময়সীমা হিসেবে ট্রাম্প উল্লেখ করেছেন, ‘মঙ্গলবার, রাত ৮টা’ (যুক্তরাষ্ট্রের সময়)।

নির্ধারিত সময়সীমার মধ্যে তেহরান হরমুজ প্রণালি খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে ‘এক রাতেই’ নিশ্চিহ্ন করার হুমকি সোমবার দেন ট্রাম্প। তিনি বলেন, আর সেই রাতটি হতে পারে মঙ্গলবার রাত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102