রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানে সংঘর্ষের মধ্যে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ পরিস্থিতির মধ্যে পরিচালিত এই অভিযানে এখনো ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

মার্কিন এক কর্মকর্তা জানান, তীব্র গোলাগুলির পর বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের ভেতরে নিখোঁজ থাকা অন্য ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনো চলমান।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সদস্য এখনো সম্পূর্ণ নিরাপদ নন। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারী দলকে ইরান থেকে সফলভাবে বের হতে হবে।

অন্যদিকে তাসনিম নিউজ দাবি করেছে, বিমানটি ভূপাতিত হলেও পাইলট নিরাপদে বের হয়ে গেছেন। তাকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে।

ইরানি সূত্রের অভিযোগ, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, আরেকজন মার্কিন ফ্লাইট ক্রু সদস্যকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে। তাকে না পেয়ে বিভিন্ন স্থানে হামলা চালানোর অভিযোগও তুলেছে ইরানি পক্ষ।

তবে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক মন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102