শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

এক মাস পেরিয়ে গেলেও ইরান-আমেরিকার চলমান এই সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বিশ্বের অন্যতম তেল পরিবহনের পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে এখনো অবরুদ্ধ রেখেছে ইরান। এমন পরিস্থিতিতে নতুন করে কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ইরানকে দেওয়া ১০ দিনের সময়সীমা প্রায় শেষ। ‘হরমুজ খুলে দিন, না হলে চুক্তিতে আসুন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি। এর মধ্যে হরমুজ না খুললে ইরানের ওপর নরক নেমে আসবে।’

ট্রাম্পের বেঁধে দেওয়া সময় আগামী ৬ এপ্রিল শেষ হচ্ছে। এরপর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

এদিকে তেহরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি আগেই স্পষ্ট করে বলেছেন, হরমুজ অবরুদ্ধ রেখেই আন্তর্জাতিক চাপ বাড়ানো হবে- এবং বাস্তবেও তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102