রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান আন্তর্জাতিক সংঘাত দ্রুত নিরসন না হলে আগামী দুই মাসের মধ্যে ঢাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানী ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার একটি মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা শুধু আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়; এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও পড়তে পারে। পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সামগ্রিক নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, বৈশ্বিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে দেশের পরিস্থিতি অতীতের বড় সংকটগুলোর চেয়েও কঠিন হয়ে উঠতে পারে। তাই এখন থেকেই সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি দেশের জনগণকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102