শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ইরানের ড্রোন হামলায় কুয়েতের প্রধান তেল শোধনাগারে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

কুয়েতের একটি প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে দেশটির রাজধানী কুয়েত সিটি থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে।

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলার ফলে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। মুখপাত্র আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষায় সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102