শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত জুমার দিনের যে সময়ে দোয়া কবুল হয় এপ্রিলে দুটি তীব্র তাপপ্রবাহসহ হতে পারে ঘূর্ণিঝড়ও বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ ইরানি দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারক বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস সম্পন্ন কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক ভারতে সৎ বাবার যৌন নির্যাতন থেকে পালিয়ে এসে গণধর্ষণের শিকার কিশোরী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ ইরানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল সামরিক আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় ৭০ লাখ বেসামরিক নাগরিক প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তারা প্রশিক্ষণ নিয়েছে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হয়।

তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যেকোনো মার্কিন স্থল আক্রমণের জবাবে লড়াই করতে বিপুলসংখ্যক ইরানি প্রস্তুত রয়েছে। তার ভাষায়, দেশজুড়ে গড়ে ওঠা একটি শক্তিশালী জাতীয় আন্দোলনের মাধ্যমে প্রায় ৭০ লাখ মানুষ ইতোমধ্যে প্রতিরক্ষায় অংশ নিতে প্রস্তুতি ঘোষণা করেছে।

প্রায় ৯ কোটি জনসংখ্যার এই দেশে বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চললেও, উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা হিসেবে কালিবাফই প্রথম এ সংখ্যা প্রকাশ্যে উল্লেখ করেন। তবে এই পরিসংখ্যানের নির্দিষ্ট উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতকে সামনে রেখে ইরানে স্বেচ্ছাসেবী অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অবসরপ্রাপ্ত সেনাদেরও যুদ্ধে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্বেচ্ছাসেবী শাখা ‘বাসিজ’ বাহিনীতে অল্পবয়সীদের অন্তর্ভুক্তির খবরও সামনে এসেছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে ইরানে সামরিক চাপ অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলেন, প্রয়োজন হলে কঠোর আঘাত হানা হবে।

তবে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির সামরিক সক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা রাখে না। তার ভাষায়, ইরানের সামরিক উৎপাদন ও সক্ষমতা সম্পর্কে বাইরের বিশ্ব সম্পূর্ণ অবগত নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং এর মূল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102