মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রজাতন্ত্র দাগেস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের কারণে রাজধানী মাখাচাকালাসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এতটা জটিল হয়ে গেছে যে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দাগেস্তানের প্রায় ২৮৩টি জনবসতি এলাকায় ৩ লাখ ২৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে প্রায় ৯০ হাজার শিশু রয়েছে।

বন্যার তোড়ে দাগেস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর খাসাভ্যুর্তে একটি রেলসেতু ধসে গেছে। উত্তর ককেশাস রেলওয়ের খাসাভ্যুর্ত-কাদিয়ুর্ট সেকশনের দুটি অংশ নষ্ট হয়েছে। এছাড়া বহু রাস্তা ও বাড়িঘর জলের নিচে তলিয়ে গেছে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ৩ হাজার ৩০০-এর বেশি মানুষকে উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে পাঠিয়েছে। জলবন্দি মানুষদের উদ্ধার করতে নৌকা সহ বিভিন্ন যানবাহন ব্যবহার করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102