মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে ইউরোপের দুই দেশ স্পষ্ট অবস্থান নিয়েছে। স্পেনের পর এবার ইতালিও দেশটির সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না আমেরিকাকে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একটি মার্কিন বোমারু যুদ্ধবিমান ইতালির সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি চেয়েছিল। তবে ইতালি সরকার ওই আবেদন প্রত্যাখ্যান করেছে।

দেশটির সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি না দেয়ার নির্দিষ্ট কোনো কারণ না দেখালেও, মেলোনি সরকার জানিয়েছে যে আমেরিকা আগেভাগে বিষয়টি জানায়নি। বরং বিমানগুলো সিসিলির দিকে যাওয়ার সময়ই অনুমতি চাওয়া হয়েছিল।

ইতালির এই বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও ব্যবহার করে থাকে। তবে সেখানেও মার্কিন যুদ্ধবিমানের অবতরণ নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে ইতালি স্পেনের পর দ্বিতীয় দেশ, যারা ইরান যুদ্ধের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না আমেরিকাকে।

এর আগে গতকাল সোমবার স্পেন ঘোষণা করেছে, তারা কোনো মার্কিন যুদ্ধবিমানের আকাশসীমায় প্রবেশ অনুমোদন দেবে না। একই সঙ্গে স্পেন তাদের সামরিক ঘাঁটিও আমেরিকার ব্যবহারের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এ নিয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে বাণিজ্য সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারিও দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102