বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির আর্টিবোনিত অঞ্চলের পেটিতে রিভিয়েরায় সশস্ত্র গ্যাং হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন।

মানবাধিকার সংস্থা ডিফঁসার প্লাসের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য প্রকাশ করে।

নিহতের এই সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি। কারণ সরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ১৬ জন বলে বলা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গত রোববার (২৯ মার্চ) ভোরে জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামীণ অঞ্চলে হামলা শুরু হয় এবং তা সোমবার ভোর পর্যন্ত চলে। হামলার সময় গ্যাং সদস্যরা এলাকায় ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

ডিফঁসার প্লাস জানিয়েছে, এই সহিংসতায় প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে জাতিসংঘের হিসাবে কাছাকাছি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে কয়েকদিনের মধ্যেই ২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে বলা হয়েছিল।

পুলিশ শুরুতে ১৬ জন নিহত ও ১০ জন আহতের কথা জানায়। সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে ১৭ জন নিহত ও ১৯ জন আহতের কথা বলা হয়, যাদের বেশির ভাগই পুরুষ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, হাইতিতে জাতিসংঘের কার্যালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান।

ডিফঁসার প্লাস এবং ‘কালেকটিভ টু সেভ দ্য আর্টিবোনিত’ এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ার অভাব এবং আর্টিবোনিত অঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া কর্তৃপক্ষের দায়িত্বহীনতার চরম উদাহরণ।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102