ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেশটির ২০২৬ সালের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। বাজেটে সামরিক খাতে বরাদ্দ বড় পরিসরে বেড়েছে।
ইসরায়েলের এবারের বাজেটের আকার প্রায় ২৪৫ বিলিয়ন ডলারের। এর মধ্যে সামরিক খাতে ৪৫ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রেখেছে তেল আবিব। সামরিক বাজেটে বরাদ্দ বেড়েছে ১০ বিলিয়ন ডলারের বেশি।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় গণহত্যা শুরু করেছিল ইসরায়েল। তার আগে ফেব্রুয়ারিতে ওই বছরের জাতীয় বাজেট পাস হয়েছিল। তখনকার তুলনায় এবারের বাজেটে সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি।
নেসেটে বাজেট নিয়ে ভোটাভুটির আগে দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের জন্য এটা একটি ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’।