বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

পরমাণু চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যেতে চায় ইরান, কারণ কী?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি রাজনীতিবিদরা। সম্প্রতি দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিলও উত্থাপন করা হয়েছে।

ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার কারণে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দেশটির বিদ্যুৎ ও ইস্পাত শিল্পকে লক্ষ্য করে চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের অর্থনীতি।

বিশেষ করে ইসফাহান ও আহভাজের বিশাল ইস্পাত কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখন হুমকির মুখে। এমন পরিস্থিতিতে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে ভাবছে ইরান।

ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জেরে ক্ষুদ্ধ দেশটির রাজনীতিবিদরা। তারা সাফ জানিয়েছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি বর্তমানে ইরানের জন্য অর্থহীন হয়ে পড়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ির অভিযোগ, এই চুক্তি ইরানকে কোনো সুরক্ষা দিতে পারেনি। ফলে পার্লামেন্টে এনপিটি থেকে নাম প্রত্যাহারের একটি বিশেষ বিল উত্থাপন করা হয়েছে, যা পাস হলে ইরান আর আন্তর্জাতিক পরমাণু বিধিনিষেধের তোয়াক্কা করবে না।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে তেহরান। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসিকে ইরানে চলমান আগ্রাসনের ‘অংশীদার’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
তাদের অভিযোগ, গ্রোসির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট শত্রুদের ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাতে উৎসাহিত করছে, যা পুরো অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের।

যদিও ইরান বলছে, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ এই নয় যে তারা পারমাণবিক অস্ত্রের তৈরির দিকে এগোচ্ছে। বরং এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ছদ্মবেশে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসকগোষ্ঠীর অব্যাহত গোয়েন্দাগিরি বন্ধ করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102