শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ইরানে মার্কিন সেনারা পা রাখলে ফিরে যাবে কফিনে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস।

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে দেশটিকে হুঁশিয়ারি দিয়ে প্রতিবেদনে ‘ওয়েলকাম টু হেল’ শিরোনামে প্রকাশ করেছে তেহরান টাইমস।

প্রতিবেদনে মার্কিন সেনাদের একটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘ওয়েলকাম টু হেল’। ইরানের মাটিতে যেসব মার্কিন সেনা পা রাখবে তারা কফিনে করে ফিরে যাবে বলে উল্লেখ করা হয়।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার (২৬ মার্চ) জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনীতির বাইরে আরও সামরিক বিকল্প দেওয়ার জন্য পেন্টাগন মধ্যপ্রাচ্যে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।

যেসব সেনারা এরই মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে, তারা ইরান এবং এর গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নাগালের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102