বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

গ্রিসে নৌকাডুবিতে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গ্রিসের ক্রিট উপদ্বীপে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

শুক্রবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থা ফ্রনটেক্স ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। পরবর্তীতে নৌকাটিতে থাকা ২৬ অভিবাসীকে নিকটস্থ কালোই লিমেন্স দ্বীপে স্থানান্তর করা হয়।

উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, নৌকাটিতে কমপক্ষে ৪৮ অভিবাসন প্রত্যাশী ছিলেন। ছয় দিন আগে ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া থেকে যাত্রা শুরু করে নৌকাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102