রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চিত্রায় হারিয়ে গেল আরিয়া ও রাফিয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে আরিয়া (৭) এবং রাফিয়া (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও আরিয়া এখনও নিখোঁজ রয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে মহিষখোলা গ্রামে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে এক পর্যায়ে তারা পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।

আরিয়া মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে ও রাফিয়া একই গ্রামের এনায়েত শেখের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে আরিয়া ও রাফিয়া নিজ নিজ বাড়ি থেকে গোসলের উদ্দেশ্যে পাশের চিত্রা নদীতে গিয়ে গোসলে নামে। অনেক সময় অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পার্শ্ববর্তী যাদবপুর এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শনিবার সন্ধা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নড়াইলে কোনো ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল সন্ধ্যায় খুলনা থেকে রওনা হয়েছে। তারা রাতে এসে নড়াইলে পৌছাবে। আগামীকাল রোববার (২৯ মার্চ) সকালে তারা উদ্ধার অভিযান শুরু করবেন।

কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুটি শিশু নিখোঁজের বিষয়ে অবগত হয়েছেন। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার সন্ধা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102