বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ভারতে লকডাউন, যা জানা গেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মধ্য এশিয়ায় চলমান যুদ্ধ এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে লকডাউন নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর প্রকাশ্যে আসার পর ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী সরাসরি এ বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন।

তিনি এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, ‘ভারতে লকডাউনের গুজব সম্পূর্ণ মিথ্যা। ভারত সরকারের বিবেচনায় এমন কোনো প্রস্তাব নেই। এই সময়ে আমাদের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।’

মধ্য এশিয়ায় সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর দেশব্যাপী কিছু এলাকা ও পেট্রোল পাম্পে আতঙ্কের কারণে দীর্ঘ লাইন দেখা দিয়েছিল। এলপিজি সিলিন্ডারের সরবরাহে ঘাটতির কারণে লকডাউন গুজব ছড়ানোর ঘটনা ঘটেছিল।

পুরী জানিয়েছেন, দেশের জ্বালানি ও তেলের সরবরাহ নিরাপদ রয়েছে।

তিনি আরও বলেনছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির নেতৃত্বে নাগরিকদের জন্য জ্বালানি, শক্তি এবং অন্যান্য জরুরি সামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত।

মন্ত্রী জানান, দেশে তেলের মজুত সুরক্ষিত রয়েছে। বিগত ১১ বছরে কেন্দ্রীয় সরকার ৫৩ লাখ মেট্রিক টন তেলের মজুদ গড়ে তুলেছে এবং ভবিষ্যতে অতিরিক্ত ৬৫ লাখ মেট্রিক টন কৌশলগত তেলের মজুদও গড়ে তোলা হবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদে আশ্বস্ত করেছেন, নাগরিকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এবং সরকার সম্ভাব্য সব উৎস থেকে গ্যাস ও অপরিশোধিত তেল সংগ্রহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102