সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলার রাণীশংকৈল থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে আটক করে।

জানা যায়, রাণীশংকৈল উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হলে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102