বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইরান–আমেরিকার যুদ্ধের বর্তমান মূল কেন্দ্রবিন্দু ‘হরমুজ প্রণালি’। সেই প্রণালিকেই এবার ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৮ মার্চ) মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ কথা বলেন।

অনুষ্ঠানে ট্রাম্প চোখ টিপে বলেন, ইরানকে ‘ট্রাম্প প্রণালি’- মানে ‘হরমুজ প্রণালি’- খুলে দিতে হবে। উল্লেখ্য, তার এমন বক্তব্য শুনে উপস্থিত জনতা হেসে ওঠে।

তিনি রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘আমাকে ক্ষমা করবেন, আমি খুবই দুঃখিত- কী ভয়ানক একটা ভুল!’

এরপর ট্রাম্প তার কথা স্পষ্ট করে বোঝাতে বলেন, আমি কখনো ভুয়া খবর দিই না। ভুলবশতও না। আমার ক্ষেত্রে কোনো ভুল হয় না, খুব বেশি হয় না। যদি হতো, তাহলে এটা একটা বড় খবর হতো।

এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন প্রণালিটি এই যুদ্ধে সংঘাতের একটি প্রধান উৎস হিসেবে আবির্ভূত হয়েছে।

এদিকে এই যুদ্ধের মেয়াদ দ্বিতীয় মাসে প্রবেশ করতে চলেছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে- তারা ইরানের সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দিয়েছে।

উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102