সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো সিড ফাউন্ডেশন

মাসুদ মাহাতাব,মুগদা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন করেছে সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট (সিড) ফাউন্ডেশন।

২৬শে মার্চ সকালে রাজধানীর মুগদায় অবস্থিত জে এস গ্রামার হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা। শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এবং ২৫শে মার্চ রাতে পদ্মা নদীতে ফেরি থেকে বাস দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুরো পরিবেশজুড়ে ছিল এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসার আবহ।

শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ফুটে ওঠে স্বাধীনতার গল্প, লাল-সবুজের স্বপ্ন আর একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ, যা শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহের নতুন দিগন্ত উন্মোচন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে পারলেই তারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আরিফুল ইসলাম; নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)-এর চেয়ারম্যান যুবরাজ খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান জামশেদ আলী কিরণ এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু; জে এস গ্রামার হাইস্কুলের চেয়ারম্যান জনাব মোঃ শামসুজ্জাহান বাদল; মুগদা থানার এসআই হ্যাপি আক্তার; বিশিষ্ট সমাজকর্মী ও সর্বোচ্চ রক্তদাতা বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী জনাব জাভেদ নাছিম; এবং সিড ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) মোঃ সাব্বির আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)

দিনব্যাপী এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের মনে দেশপ্রেম, স্বপ্ন আর আশার আলো জ্বালিয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ—যা সত্যিই প্রশংসার দাবিদার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102