বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ইরান-আমেরিকার যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশসীমা যখন উত্তপ্ত, ঠিক সেই সময় ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের ভেতরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানলে মুহূর্তেই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে জানান, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তবে ড্রোনের আঘাতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়, যা দূর থেকেও দৃশ্যমান ছিল।

হামলার পরপরই বিমানবন্দর এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আল-রাজি আরও জানান, কর্তৃপক্ষ দ্রুত জরুরি প্রটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

এ হামলার নেপথ্যে কারা জড়িত বা কোথা থেকে ড্রোনটি এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার ফলে জ্বালানি ট্যাংকে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক প্রতিবেদনে কেবল বস্তুগত ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102