বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ১৭ দিন পার হলেও হামলার রেশ থামছে না। সোমবার (১৬ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল বাহিয়া এলাকায় গাড়ির ওপর আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রের ঘটনায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

ইরান জানিয়েছে, তারা আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রথমে লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটি, কিন্তু সাম্প্রতিক সময়ে জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

ইরান জানিয়েছে, তারা শুধু এমন এলাকাতেই হামলা চালাবে যেখানে মার্কিন সেনা অবস্থান করছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুবাই বিমানবন্দরে ইরানের একটি ড্রোন আছড়ে পড়ে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়া হয় এবং হতাহতের খবর পাওয়া যায়নি। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

হামলার ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর ও আশেপাশের এলাকা আগুনে পুড়ে যাচ্ছে। বেশ কিছু বিমান সংস্থা জানিয়েছে, দুবাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সংলগ্ন এলাকায় চলাচলে সতর্কতা দেওয়া হয়েছে।

একই সময়ে ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে মার্কিন ফাইটার জেট হামলা চালিয়েছে। বন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় ইরানি সেনারা অবস্থান করছিল। চাবাহার বন্দর ভারতের সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগের প্রধান পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102